কুমিল্লা মহিলা কলেজ
প্রধান মেনু ও অনলাইন সেবাসমূহ
হোম অনলাইন ফি প্রদান (No Login) নোটিশ বোর্ড যোগাযোগ
Hotline: 01712-345678
সভাপতির বাণী
অধ্যাপক মোঃ সরওয়ার জাহান ভূঁইয়া (দোলন)
অধ্যাপক মোঃ সরওয়ার জাহান ভূঁইয়া (দোলন) সভাপতি, গভর্নিং বডি

বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটি আদর্শ ও সমৃদ্ধ জাতি গঠনে নারী শিক্ষার ভূমিকা অপরিসীম। নারী সমাজকে দক্ষ, আত্মপ্রত্যয়ী, প্রযুক্তিজ্ঞানসম্পন্ন ও নৈতিক মূল্যবোধে বলীয়ান করে গড়ে তোলার প্রত্যয়ে ১৯৮৪ সালে ঐতিহ্যবাহী কুমিল্লা মহিলা কলেজ (EIIN: ১০৫৮২৩) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই বিদ্যাপীঠ বৃহত্তর কুমিল্লা অঞ্চলে নারী শিক্ষার বিস্তার, গুণগত মানোন্নয়ন এবং সৃজনশীল মেধার বিকাশে অসামান্য অবদান রেখে চলেছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, বরং তাদেরকে আধুনিক বিজ্ঞানমনস্ক, মানবিক ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। কলেজের ভৌত অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম ও আধুনিক বিজ্ঞান ল্যাব সুবিধার মাধ্যমে আমরা একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছি। কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

অধ্যক্ষ মহোদয়ের বাণী
প্রফেসর শামীমা আক্তার (কপি) (কপি)
প্রফেসর শামীমা আক্তার (কপি) (কপি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ

জ্ঞানই আলো — এই শাশ্বত বাণীকে ধারণ করে ১৯৮৪ সাল থেকে কুমিল্লা মহিলা কলেজ নারী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। আধুনিক প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমাদের ছাত্রীদের আত্মনির্ভরশীল, মেধাবী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার। উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) কোর্সে অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক পরিষদের নিরলস দিকনির্দেশনায় প্রতি বছর এইচএসসি ও বোর্ড পরীক্ষায় আমাদের ছাত্রীরা শতভাগ পাস ও জিপিএ-৫ সহ ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে। ডিজিটাল পোর্টালে সকলকে আন্তরিক স্বাগত জানাই।

"স্বাগতম"- কুমিল্লা মহিলা কলেজ
Welcome to Comilla Mohila College
Welcome to Comilla Mohila College
কুমিল্লা মহিলা কলেজ
EIIN: ১০৫৮২৩ স্থাপিত: ১৯৮৪ খ্রি. এমপিওভুক্ত মহিলা কলেজ
Welcome to Comilla Mohila College
"জ্ঞানই শক্তি, শিক্ষা হোক সকল নারীর অধিকার" - এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ধর্মসাগর পাড়ে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় "কুমিল্লা মহিলা কলেজ"। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান উদ্দেশ্যে শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি আজও নারী শিক্ষার বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই কলেজটি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধিভুক্ত কুমিল্লা জেলার একমাত্র এমপিওভুক্ত মহিলা কলেজ, যেখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রীরা মননশীল, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষায় নিজেদের গড়ে তোলার সুযোগ পায়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি ২০২০ সালে ধর্মপুরস্থ নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত হয়ে কার্যক্রম শুরু করে। যা অত্র এলাকার নারী শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের বর্তমান ক্যাম্পাস কুমিল্লা মহানগরের ধর্মপুর এলাকার মানুষের কাছে নারী শিক্ষার এক আস্থায় পরিণত হয়েছে। আমরা জানি, মানুষ শুধু কর্মে বাঁচে না, স্মৃতিতেও বাঁচে। কলেজের অবস্থানকালীন স্মৃতিকে ধরে রাখার জন্য এবং বর্তমান, অতীত ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ ও সহায়তার জন্য কলেজের ওয়েবসাইট- www.cmcdc.edu.bd নির্মাণ করা হয়। এখানে আপনি কলেজ সম্পর্কে বিস্তারিত তথ্য,ভর্তি নির্দেশিকা, একাডেমিক কার্যক্রম, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের নানামুখী অর্জনের গল্প জানতে পারবেন। আসুন, নারী শিক্ষার অগ্রযাত্রায় আমরা একসাথে এগিয়ে যাই।
একাডেমিক ক্যালেন্ডার
অক্টোবর ২০২৬
রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহঃ
শুক্র
শনি
শুক্র / ছুটি আজকের দিন শিক্ষাবর্ষ ২০২৬
ক্লাস ও অ্যাকাডেমিক সময়সূচি
নিয়মিত ক্লাস শুরু: সকাল ৯:০০ টা
উপস্থিতি নীতি: ন্যূনতম ৭৫% বাধ্যতামূলক
আমাদের শিক্ষা বিভাগসমূহ
এইচএসসি বিজ্ঞান
উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ

পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও আইসিটি সমৃদ্ধ অত্যাধুনিক ল্যাবসহ উচ্চ মাধ্যমিক বিজ্ঞান কোর্স।

অনলাইনে আবেদন (২ বছর)
এইচএসসি মানবিক
উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগ

পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ইতিহাস ও ইসলামিক স্টাডিজ সহ সমৃদ্ধ পাঠদান।

অনলাইনে আবেদন (২ বছর)
এইচএসসি বাণিজ্য
উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা বিভাগ

হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ব্যাংকিং এবং উৎপাদন ব্যবস্থাপনা কোর্স।

অনলাইনে আবেদন (২ বছর)
জাতীয় বিশ্ববিদ্যালয়
স্নাতক (পাস) / ডিগ্রি কোর্স

বিএ (Bachelor of Arts), বিএসএস (Bachelor of Social Science), বিবিএস (Bachelor of Business Studies)।

অনলাইনে আবেদন (৩ বছর)
যোগাযোগ ও ক্যাম্পাস লোকেশন
মূল ক্যাম্পাস ঠিকানা: ধর্মপুর (কোল্ড স্টোরেজ রোড, শাসনগাছা বাস টার্মিনাল সংলগ্ন), কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা-৩৫০০।
অফিস সময়সূচি: শনিবার থেকে বৃহস্পতিবার: সকাল ৯:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত (শুক্রবার সাপ্তাহিক ছুটি)
01712-345678 info@cmcdc.edu.bd
হোম নোটিশ
ভর্তি আবেদন
ফলাফল